images

সারাদেশ

মাদারীপুরে মাদক সেবনে বাধা দেওয়ায় অফিসে অগ্নিসংযোগ, ১০ লাখ টাকার ক্ষতি

জেলা প্রতিনিধি

০৮ জুন ২০২৬, ০৫:০৭ পিএম

মাদারীপুরে মাদক সেবনে বাধা দেয়ায় পাটের গোডাউনের অফিসে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। এতে অফিসের আসবাবপত্র, গুরুত্বপূর্ণ কাগজপত্র, কম্পিউটারসহ অন্যান্য মালামাল পুড়ে যাওয়ায় ১০ লাখ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীর।

রোববার (৭ জুন) মধ্যরাতে মাদারীপুর পৌরসভার ৮ নং ওয়ার্ডের চরমুগরিয়া বন্দরে ঘটে এ ঘটনা।

e9ad1ac3-171c-4d30-a7c6-ad3d2fe3577f

পুলিশ ও স্থানীয়রা জানায়, মাদারীপুর পৌরসভার ৮ নং ওয়ার্ডের চরমুগরিয়া বন্দরে দীর্ঘদিন ধরে পাটের ব্যবসা পরিচালনা করে আসছে ওই এলাকার বাসিন্দা লস্কর মোশতাক আহমেদ। বেশকিছুদিন ধরে পাটের গোডাউনের ভেতরে প্রবেশ করে মাদক সেবন করে আসছে এলাকার কিছু বখাটে। এতে বাধা দেন মালিকপক্ষের লোকজন। বিষয়টিতে ক্ষিপ্ত হয়ে রোববার মধ্যরাতে পাটের গোডাউনের অফিসে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। আগুন দ্রুত চারদিকে ছড়িয়ে পড়লে ফায়ার সার্ভিসকে খবর দেন স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনেন। এর আগেই পুড়ে যায় ভেতরে থাকা সব মালামাল।

1708f692-3a5c-4d9c-b190-c38fe8e3a0bd

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী লস্কর মোশতাক আহমেদ বলেন, মাদক সেবনে বাধা দেওয়ায় আমার পাটের গোডাউনের অফিসে আগুন দেয় মাদকসেবনকারীরা। এতে আমার ১০ লাখ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে। আমি এই ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি চাই।

b6603186-ef8b-4cde-84fc-815b7939c48e

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, আগুনের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রতিনিধি/এসএস