জেলা প্রতিনিধি
০৮ জুন ২০২৬, ১২:৫০ পিএম
পটুয়াখালীর কলাপাড়ায় গাঁজা ও ইয়াবা পরিবহনের অপরাধে তিন বাসের চালক ও হেলপারসহ পাঁচ জনের চারজনকে এক মাস করে ও একজনকে ১৪ দিন বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
রোববার (৭ জুন) দিবাগত মধ্যরাতে কলাপাড়া বাসস্ট্যান্ডে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এই দণ্ড কার্যকর করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. ইয়াসীন সাদেক এই অভিযানের নেতৃত্ব দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন— মো. রাসেল (৩৩), জাকির হোসেন (৪৫), সোহাগ শেখ (২৮), মো. বেল্লাল (২৮) ও রাকিব তালুকদার (২৭)। এরা মেঘলা, নাহিদ ও অন্তরা বাসের চালক ও হেলপার।
কলাপাড়া নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইয়াসীন সাদেক জানান, গাঁজা ও ইয়াবা পরিবহনের অপরাধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৪২(১) ধারায় ৪ জনকে একমাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা অনাদায়ে আরও ৭ দিন বিনাশ্রম কারাদণ্ড এবং মো. রাসেলকে ১৪ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা অনাদায়ে আরও ৭ দিন বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর পটুয়াখালীর সদস্যরা এই অভিযানে সহায়তা করেন। মাদক বিরোধী এই অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
প্রতিনিধি/টিবি