জেলা প্রতিনিধি
০৭ জুন ২০২৬, ০৮:৫৪ পিএম
মিরসরাইয়ের জোরারগঞ্জ থানা পুলিশ অভিযানে তিনটি চোরাই গরু উদ্ধার হয়েছে। পুলিশ যাওয়ার আগে গরু চুরি সঙ্গে জড়িতরা গরুগুলো রেখে পালিয়ে যায়।
রোববার (৭ জুন) সকালে উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের দক্ষিণ সোনাপাহাড় বেদে পাড়া এলাকা থেকে গরুগুলো উদ্ধার করা হয়।
জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল হালিম বলেন, রোববার সকালে জোরারগঞ্জ থানা এলাকার দক্ষিণ সোনাপাহাড় বেদে পাড়া এলাকা থেকে ৩টি চোরাই গরু উদ্ধার করা হয়েছে। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় গরু চুরির সঙ্গে জড়িতরা। উপযুক্ত প্রমাণ পেলে গরুর মালিককে গরুগুলো ফেরত দেওয়া হবে।
প্রতিনিধি/এসএস