images

সারাদেশ

গাইবান্ধায় মদপানে যুবকের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ জন

জেলা প্রতিনিধি

০৭ জুন ২০২৬, ০৬:৩৮ পিএম

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় অতিরিক্ত মদ পান করে সোহাগ মন্ডল (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় মজিবর রহমান (৪০) ও সৈকত মন্ডল (৩৫) নামের আরও দুইজন অসুস্থ অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসাপাতালে চিকিৎসাধীন রয়েছে।

রোববার (৭ জুন) ওই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোহাগ মন্ডল মারা গেছেন।

নিহত সোহাগ মন্ডল গোবিন্দগঞ্জ উপজেলার সাপমারা ইউনিয়নের তরফ কামাল গ্রামের মৃত সামসুল মন্ডলের ছেলে।

স্থানীয়রা জানায়, শনিবার দিবাগত রাত ১১টার দিকে দেশী মদ পান করে সোহাগ, সৈকত ও মজিবর অসুস্থ হয়। তাদের রাতেই শজিমেক হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় রোববার সকাল সাড়ে ৭ টার দিকে সোহাগ মারা যায়।  

এ বিষয়ে গোবিন্দগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) স্বপন কুমার সরকার বলেন, এ ব্যাপারে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

প্রতিনিধি/এজে