জেলা প্রতিনিধি
০৭ জুন ২০২৬, ০৫:১৮ পিএম
নাটোরের সিংড়ায় কলম ইউনিয়ন পরিষদের সাবেক (ইউপি) চেয়ারম্যান মইনুল হক চুনু ও ছাত্রলীগ নেতা মাহিদুল ইসলাম মানিককে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (৬ জুন) দিবাগত রাতে সিংড়া উপজেলার নিজ বাড়ি থেকে তাদের গ্রেফতার করে পুলিশ।
মইনুল হক চুনু সিংড়া উপজেলা আওয়ামী লীগের সদস্য ও কলম ইউনিয়নের কালিনগর গ্রামের মৃত লাল প্রামাণিকের ছেলে এবং মাহিদুল ইসলাম মানিক চামারী ইউনিয়ন আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক ও চামারী ইউনিয়নের বিলদহর গ্রামের আব্দুল খালেকের ছেলে।
রোববার (৭ জুন) সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, তাদের বিরুদ্ধে নাশকতা মামলা রয়েছে। গ্রেফতারের পর দুইজনকে আদালতে পাঠানো হয়েছে।
প্রতিনিধি/এসএস