images

সারাদেশ

ময়মনসিংহে হামের উপসর্গ নিয়ে আরও ১ শিশুর মৃত্যু

জেলা প্রতিনিধি

০৭ জুন ২০২৬, ১১:৪১ এএম

হামের উপসর্গ দিয়ে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে আরো এক শিশুর মৃত্যু হয়েছে।

রোববার (৭ জুন) ভোরে শিশুটির মৃত্যু হয়। এদিন সকালে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের পক্ষে থেকে পাঠানো বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।

নিহত শিশুর (ছেলে) বয়স চার মাস। তার বাড়ি ময়মনসিংহ নগরের মাসকান্দা এলাকায়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, চলতি বছর হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিক্যালে মোট ৪৭ শিশুর মত্যু হয়েছে।

শেষ ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছে ২৮ জন। মোট ভর্তি হয়েছে ১ হাজার ৯৩১ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ৩৬ জন। মোট সুস্থ হয়েছে ১ হাজার ৭৮৩ জন।

প্রতিনিধি/ এজে