images

সারাদেশ

নীলফামারী জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি গ্রেফতার

জেলা প্রতিনিধি

০৭ জুন ২০২৬, ০৭:৩৮ এএম

নীলফামারীতে সন্ত্রাসবিরোধী মামলায় জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি আল শাহরিয়ার শাকিলকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (৬ জুন) নীলফামারী সদর উপজেলার পৌরসভার সওদাগরপাড়া এলাকায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।

নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

 

তিনি জানান, সাবেক জেলা ছাত্রলীগের নেতা দীর্ঘদিন পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা আছে। গ্রেফতারের পর তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

প্রতিনিধি/টিবি