জেলা প্রতিনিধি
০৬ জুন ২০২৬, ০৬:৪৬ পিএম
ঝিনাইদহের কালীগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ৩২২ পিস ইয়াবা ও ১৯ বোতল কোরেক্স সিরাপসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে।
এলাহি
আটক ব্যক্তিরা হলেন উপজেলার বানুড়িয়া গ্রামের মৃত এলাহি মণ্ডলের ছেলে জীবন মণ্ডল (৩২) এবং বালিয়াডাঙ্গা বলিদাপাড়া গ্রামের মো. আলতাফ মণ্ডলের ছেলে সুজন আহমেদ (২৫)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে জীবন মণ্ডল ও তার সহযোগী সুজন আহমেদকে হাতেনাতে আটক করা হয়। এ সময় তাদের হেফাজত থেকে ৩২২ পিস ইয়াবা ও ১৯ বোতল কোরেক্স সিরাপ উদ্ধার করা হয়।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জেল্লাল হোসেন জানান, জীবন মণ্ডল একজন চিহ্নিত মাদক কারবারি। অতীতেও তাকে একাধিকবার মাদকসহ গ্রেফতার করা হয়েছে এবং বিভিন্ন থানায় তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। সম্প্রতি তিনি পুনরায় মাদক কারবারে সক্রিয় হয়ে ওঠেন। গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে ও তার এক সহযোগীকে আটক করা হয়েছে।
তিনি আরও জানান, মাদকদ্রব্য জব্দ করা হয়েছে এবং আটক দুই আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হবে।
প্রতিনিধি/এসএস