জেলা প্রতিনিধি
০৬ জুন ২০২৬, ০৫:৪৯ পিএম
গাইবান্ধার সাঘাটা উপজেলার রেললাইনে ট্রেনে কাটা পড়ে রিপন মিয়া (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
শুক্রবার (৬ জুন) উপজেলার বোনারপাড়া রেলস্টেশন সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রিপন মিয়া গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার ধুনদিয়া গ্রামের দুদু মিয়ার ছেলে।
রেলওয়ে সূত্রে জানা যায়, সান্তাহার থেকে ছেড়ে আসা বুড়িমারীগামী করতোয়া এক্সপ্রেস ট্রেনটি বোনারপাড়া রেলওয়ে স্টেশন থেকে প্রায় ৫০০ গজ সামনে অগ্রসর হওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে। এসময় দুই পা হাঁটুর নিচ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। তাকে উদ্ধার করে গাইবান্ধা সদর হাসপাতালে প্রেরণ করা হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
সাঘাটার বোনারপাড়া জিআরপি থানার ওসি কামাল উদ্দিন বলেন, ট্রেন পারাপারের সময় অসাবধানতাবশত রিপন মিয়া নামের যুবক ট্রেনের নিচে পড়ে যান।
প্রতিনিধি/এজে