জেলা প্রতিনিধি
০৬ জুন ২০২৬, ০৫:১৮ পিএম
জামালপুরের দেওয়ানগঞ্জে চলন্ত ট্রেনে উঠতে গিয়ে মনোয়ার হোসেন (২৭) নামের এক পোশাক শ্রমিকের মৃত্যু হয়েছে।
শনিবার (৬ জুন) সকাল ৭টার দিকে ঢাকা-দেওয়ানগঞ্জ রেলরুটের দেওয়ানগঞ্জ সুগার মিল সংলগ্ন গাবতলী এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।
নিহত মনোয়ার দেওয়ানগঞ্জ উপজেলার গামারিয়া মধ্যপাড়া এলাকার দুদু মিয়ার ছেলে।
স্থানীয় সূত্র জানা গেছে, সকালে দেওয়ানগঞ্জ স্টেশন থেকে ছেড়ে আসা ঢাকাগামী ব্রহ্মপুত্র আন্তঃনগর এক্সপ্রেস ট্রেনে ওঠার সময় হাত ফঁসকে ট্রেনের নীচে পড়ে যায় মনোয়ার। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
জামালপুর রেলওয়ে থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. রবিউল ইসলাম বলেন, মনোয়ার ঢাকায় পোশাক শ্রমিকের কাজ করত। ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেন দিয়ে ঢাকা যাওয়ার কথা ছিল তার। গাবতলী এলাকায় চলন্ত ট্রেনে ওঠার সময় পড়ে গিয়ে ট্রেনে কাটা পড়ে তার মৃত্যু হয়।
প্রতিনিধি/এজে