images

সারাদেশ

রংপুরে টিকিট কালোবাজারির ৩ জন হাতেনাতে গ্রেফতার

জেলা প্রতিনিধি

০৫ জুন ২০২৬, ০৯:৪৫ পিএম

রংপুরের মর্ডান মোড় এলাকায় ঢাকাগামী বাসের টিকিট কালোবাজারির মাধ্যমে অতিরিক্ত ভাড়া আদায়ের সময় হাতেনাতে ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (৫ জুন) সন্ধ্যায় অতিরিক্ত ভাড়া আদায়ের সময় তাজহাট থানা পুলিশ তাদের গ্রেফতার করে।

বিষয়টি রংপুর মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেল থেকে নিশ্চিত করা হয়েছে।

গ্রেফতার ব্যক্তিরা হলেন গংগাচড়া উপজেলার তালুক হাবুর মৃত মোহাম্মদ আলীর ছেলে মোহাম্মদ কবির মিয়া (৪৩), তাজহাটের চেয়ারম্যান পাড়ার সেকেন্দার আলীর ছেলে এনামুল (৩২) ও নগরীর গুড়াতিপাড়ার মৃত মঞ্জুর ছেলে টিটল (৫০)।

গ্রেফতার ব্যক্তিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে দীর্ঘদিন ধরে বাসের টিকিট সংগ্রহ করে অতিরিক্ত মূল্যে বিক্রয়ের মাধ্যমে সাধারণ যাত্রীদের কাছ থেকে অবৈধভাবে অর্থ আদায় করে আসছিল বলে জানান।

রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ আবদুল মাবুদ বলেন, জনসাধারণের ভোগান্তি নিরসন এবং টিকিট কালোবাজারি প্রতিরোধে তাজহাট থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। জনস্বার্থবিরোধী সকল অপরাধ দমনে সর্বদা তৎপর রয়েছে এবং এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

প্রতিনিধি/এসএস