Dhaka Mail Logo

সারাদেশ

আলোচিত সেই গাছটি অবশেষে অপসারণ করল স্থানীয় প্রশাসন 

জেলা প্রতিনিধি

০৫ জুন ২০২৬, ০৪:৫১ পিএম

মাসখানেক আগে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার মোগড়া ইউনিয়নের বচিয়ারা গ্রামের মুন্সীবাড়ির পুকুরপাড়ে থাকা একটি বড় কড়ই গাছ ঝড়ে শিকড়সহ উপড়ে পড়ে। পরে গাছটির ডালপালা কেটে ফেলার কিছুদিন পর অবশিষ্ট প্রায় ১৫ ফুট দীর্ঘ কাণ্ড হঠাৎ আবার সোজা হয়ে দাঁড়িয়ে যায়।

ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে দূর-দূরান্ত থেকে মানুষ ভিড় করতে শুরু করে। এরপর কিছু মানুষ গাছের গোড়ায় লাল কাপড় বেঁধে, মোমবাতি ও আগরবাতি জ্বালিয়ে সেখানে মানত করতে থাকেন। একপর্যায়ে স্থানটি ‘মাজার সদৃশ’ রূপ নিচ্ছিল।

আরও পড়ুন

অটোরিকশায় পিকআপের ধাক্কা, মা-ছেলেসহ নিহত ৩

d56f0e86-04a6-4511-9e56-ec7a1c1b6ed1

কুসংস্কার ও ‘মাজার’ তৈরির চেষ্টা রোধে শুক্রবার (৫ জুন) দুপুরে পুলিশ ও ফায়ার সার্ভিসের সহযোগিতায় কড়ই গাছটি অপসারণ করে স্থানীয় প্রশাসন।

আখাউড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কফিল উদ্দিন মাহমুদ বলেন, গাছটি ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল এবং মালিকের অনুমতি নিয়ে এটি অপসারণ করা হয়েছে। তিনি জানান, গাছ বিক্রির অর্থ দান হিসেবে একটি মসজিদ বা মাদরাসায় দেওয়া হবে।

গাছটি নিয়ে এলাকায় ছড়িয়ে পড়া কৌতূহল ও কুসংস্কার রুখতে প্রশাসন দ্রুত এই পদক্ষেপ নেয় বলে জানান সংশ্লিষ্টরা।

প্রতিনিধি/এসএস