০৩ জুন ২০২৬, ০৯:২৬ পিএম
যশোরের অভয়নগরে পাঁচটি মামলায় উদ্ধার করা ৩৫টি বোমা নিষ্ক্রিয় করা হয়েছে। বুধবার (৩ জুন) দুপুরে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) এন্টি টেররিজম ইউনিটের (এটিইউ) বোমা নিষ্ক্রিয়করণ দল অভয়নগর থানাসংলগ্ন ভৈরব নদ তীরবর্তী বালুর মাঠে বোমাগুলো নিষ্ক্রিয় করে।
অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম বুধবার বিকেলে বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘পাঁচটি মামলায় উপজেলার বিভিন্ন এলাকা থেকে উদ্ধার করা ৩৫টি বোমা নিষ্ক্রিয় করা হয়েছে।’
ঢাকা থেকে আসা পুলিশের এন্টি টেররিজম ইউনিটের (এটিইউ) বোমা নিষ্ক্রিয়করণের একটি দল দুপুর ১২টার দিকে বোমাগুলো নিষ্ক্রিয়করণের কাজ শুরু করে। এসময় ওই এলাকায় জনসাধারণের চলাচল বন্ধ করে দেওয়া হয়। আদালতের নির্দেশনায় এগুলো নিষ্ক্রিয় করা হয় বলে জানান ওসি।
প্রতিনিধি/ক.ম