images

সারাদেশ

বাঞ্ছারামপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সেলিম গ্রেফতার

জেলা প্রতিনিধি

০৩ জুন ২০২৬, ০৭:৩১ পিএম

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ সেলিমকে (৩৮) বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (৩ জুন) দুপুর আড়াইটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বাঞ্ছারামপুর পৌরসভার দড়ি বাঞ্ছারামপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার মোহাম্মদ সেলিম দড়ি বাঞ্ছারামপুর এলাকার বাসিন্দা। তিনি হাজি আব্দুল খালেক ব্যাপারীর ছেলে।

বাঞ্ছারামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইয়াছিন জানান, বাঞ্ছারামপুর থানায় বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় অভিযুক্ত হিসেবে তাকে গ্রেফতার করা হয়েছে।

তিনি আরও জানান, প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে গ্রেফতার ব্যক্তিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।

প্রতিনিধি/এসএস