জেলা প্রতিনিধি
০৩ জুন ২০২৬, ০৬:২৩ পিএম
রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ভর্তি থাকা পাঁচ মাস বয়সি এক শিশুর মৃত্যু হয়েছে। মৃত শিশুর নাম আবু হুজাইফা। তার বাড়ি পঞ্চগড় জেলার তেতুলিয়া উপজেলায়। এ নিয়ে রংপুরে হামের উপসর্গ নিয়ে মৃতের সংখ্যা ৬ এ দাঁড়িয়েছে।
বুধবার (৩ জুন) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের শিশু বিভাগের সহকারী অধ্যাপক আ ন ম তানভীর চৌধুরী নোমান।
হাসপাতাল সূত্রে জানা যায়, জ্বর, শরীরে লালচে দানা ও শ্বাসকষ্টসহ হামের বিভিন্ন উপসর্গ নিয়ে কয়েকদিন আগে তাকে হাসপাতালে ভর্তি করা হয় ওই শিশুকে। চিকিৎসাধীন অবস্থায় তার শারীরিক অবস্থার অবনতি হলে আজ বুধবার সকালে শিশু আবু হুজাইফা মারা যায়। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরো ৪ শিশু ভর্তি রয়েছে। বর্তমানে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ২২ শিশু চিকিৎসাধীন রয়েছে বলে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ।
প্রতিনিধি/এসএস