images

সারাদেশ

গাইবান্ধায় সড়ক দুর্ঘটনায় আহত বৃদ্ধের মৃত্যু

জেলা প্রতিনিধি

০৩ জুন ২০২৬, ০৪:৪০ পিএম

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় দুই অটোভ্যানের সংঘর্ষে আব্দুল হাকিম (৮৮) নামের এক বৃদ্ধ গুরুতর আহত হন। এ ঘটনার পাঁচ দিন পর চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন।

বুধবার (৩ জুন) বিকেল ৩টার দিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।

নিহত আব্দুল হাকিম উপজেলার বনগ্রাম ইউনিয়নের মন্দুয়ার গ্রামের বাসিন্দা। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমেছে।

বিষয়টি নিশ্চিত করে নিহতের ছেলে হাফিজার রহমান বাদল বলেন, আমার বাবা আব্দুর হাকিম ঈদের পরদিন শুক্রবার (২৯ মে) একটি অটো ভ্যানযোগে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে বনগ্রামের জয়েনপুর এলাকায় পৌঁছালে অপর একটি অটোভ্যানের সঙ্গে সংর্ঘষ হয়। এতে ছিটকে পড়ে গুরুতর আহন হন। তাকে উদ্ধার করে ঘটনার দিন দ্রুত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে বুধবার বিকেলে চিকিৎসাধীন অবস্থায় আব্দুল হাকিম মারা যান।

এ বিষয়ে বনগ্রাম ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ফজলুল কাইয়ুম হুদা বলেন, মন্দুয়ার গ্রামের প্রবীণ ব্যক্তি আব্দুল হাকিমের মৃত্যুর ঘটনাটি লোকমুখে শুনেছি। আল্লাহ তাকে বেহেস্ত নসীব করুক।

প্রতিনিধি/এসএস