images

সারাদেশ

খুলনায় নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে যাত্রীবাহী বাস, নিহত ১

জেলা প্রতিনিধি

০৩ জুন ২০২৬, ০২:০১ পিএম

খুলনার ডুমুরিয়া উপজেলার খুলনা-সাতক্ষীরা মহাসড়কের গুটুদিয়া এলাকায় বেপরোয়া গতির যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে সাইদুর সরমান সাইদ (২৫) নামের এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আরো ৮ জন যাত্রী আহত হয়েছেন।

বুধবার (৩ জুন) সকাল সাড়ে নয়টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবক পাইকগাছার আছাবুর সরদারের ছেলে।

স্থানীয়রা জানান, বাসটিতে পাইগাছা থেকে যাত্রী নিয়ে খুলনায় আসছিলে। পথে নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পরে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। দুর্ঘটনায় এক যাত্রী নিহত হন। ৮ জন যাত্রী আহত হন। তাদের ডুমুরিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার হাফিজুর রহমান হাফিজ জানান, গুটুদিয়া এলাকায় একটি যাত্রীবাহী বাস পুকুরে পড়ে যাওয়ার ঘটনা ঘটেছে। এতে একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। তবে বাসটি এখনও পানির মধ্যে রয়েছে এবং উদ্ধার কার্যক্রম চলমান রয়েছে।

প্রতিনিধি/এসএস