images

সারাদেশ

চট্টগ্রামে অগ্নিকাণ্ডে পুড়ে ছাই ১০ বসতঘর

নিজস্ব প্রতিবেদক

০২ জুন ২০২৬, ০৬:২৬ পিএম

চট্টগ্রাম মহানগরের হালিশহর আই ব্লকের একটি বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে ১০ বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিস দ্রুত পৌছে আগুন নিয়ন্ত্রণে আনায় বস্তির অর্ধশতাধিক বসতঘর আগুনে পুড়ে যাওয়া থেকে রক্ষা পেয়েছে। এ ঘটনায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

মঙ্গলবার (২ জুন) দুপুরে এ তথ্য জানান আগ্রাবাদ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জহিরুল ইসলাম। তিনি বলেন, সকাল সাড়ে ৯টার দিকে আগুন লাগার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের চারটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। ফলে বস্তির অর্ধশতাধিক বসতঘর আগুনে পুড়ে যাওয়া থেকে রক্ষা পায়। ঘটনাস্থলে পৌছার আগে ১০টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। 

প্রাথমিকভাবে কোনো হতাহতের তথ্য পাওয়া যায়নি। অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে কাজ চলছে বলে জানান ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

স্থানীয়রা জানান, সকাল ৯টার দিকে আগুনের সূত্রপাত হয়। আগুনে ১০টি বসতঘর পুড়ে গেছে। বাসাগুলোর প্রায় সব মালামাল পুড়ে গেছে। সেখানে লাকড়ির চুলা থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

প্রতিনিধি/এফএ