images

সারাদেশ

‘প্রধানমন্ত্রী ১৮ কোটি মানুষের মুখে হাসি ফোটাতে নিরলস কাজ করে যাচ্ছেন’

জেলা প্রতিনিধি

০২ জুন ২০২৬, ০৫:১১ পিএম

ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এম এ মান্নান বলেছেন, প্রধানমন্ত্রী তারেক দেশের ১৮ কোটি মানুষের মুখে হাসি ফোটাতে এবং দেশের সার্বিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। দেশের উন্নয়নের পাশাপাশি আমাদেরও নিজ নিজ এলাকার উন্নয়নে কাজ করতে হবে।

মঙ্গলবার (২ জুন) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বিটঘর দানবীর মহেশচন্দ্র ভট্টাচার্য বিদ্যাপীঠে (কলেজে) আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কলেজের প্রতিষ্ঠাতা মুনতাসির মহিউদ্দিন অপুর সভাপতিত্বে এবং অধ্যক্ষ মো. মোস্তফা কামালের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির সদস্য সালাউদ্দিন শিশির, সাবেক উপজেলা চেয়ারম্যান ফারুক আহমেদ, জেলা বিএনপির সদস্য মাসুদুর রহমান মাসুদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

d5ededf3-f4bc-481a-ab28-67056179f9dd

এম এ মান্নান বলেন, বর্তমান সরকার একটি নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে নির্বাচিত হয়েছে। দীর্ঘ ১৭ বছরের আন্দোলন-সংগ্রামের পর দেশের মানুষের ভোটাধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে। এখন সরকারের দায়িত্ব হচ্ছে জনগণের কল্যাণে কাজ করা।

বিরোধী দলের সমালোচনা করে তিনি বলেন, একটি রাজনৈতিক দল বিভিন্নভাবে সরকারের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে এবং সাধারণ মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। বিএনপি সংস্কার বা গণভোট মানে না— এ ধরনের প্রচারণা সম্পূর্ণ মিথ্যা বলেও দাবি করেন তিনি।

আরও পড়ুন

শিশু ধর্ষণ বন্ধ করতে না পারা রাষ্ট্র কেন সিনেমা বন্ধে মদদ দেয়: রুমিন

এম এ মান্নান বলেন, আমাদের নেতা তারেক রহমান সংসদে স্পষ্টভাবে বলেছেন, বিএনপি দেশের প্রয়োজনীয় সংস্কার কার্যক্রম বাস্তবায়ন করবে এবং গণভোটসংক্রান্ত যেসব শর্ত রয়েছে, সেগুলোও যথাযথভাবে পালন করা হবে।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, মাদক থেকে দূরে থেকে মনোযোগ সহকারে লেখাপড়া করতে হবে। শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও সমাজ গঠনে ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

প্রতিনিধি/এসএস