images

সারাদেশ

‎‎পিরোজপুরে মন্দিরের প্রতিমা ভাঙচুর ও চুরির অভিযোগ

জেলা প্রতিনিধি

০১ জুন ২০২৬, ০৬:৪৩ পিএম

পিরোজপুর পৌর শ্মশানে কালী মন্দিরের প্রতিমা ভাঙচুর ও মালামাল চুরির অভিযোগ উঠেছে।

সোমবার (১ জুন) ভোর ৫টার দিকে এ ঘটনা ঘটেছে বলে জানান মন্দিরের পূজারি ঠাকুর পংকজ তাওয়ারি। সকালে স্থানীয়রা বিষয়টি দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে ঘটনাস্থল পরিদর্শন করেন পিরোজপুরের পুলিশ সুপার, জেলা পরিষদের প্রশাসক ও জেলা জামায়াতের আমির।

Sculpture

সংশ্লিষ্টরা জানান, শ্মশান প্রাঙ্গণের কালী মন্দিরে থাকা শিবঠাকুরের মূর্তি ভাংচুর করা হয়েছে। মন্দিরে থাকা প্রণামীর প্রায় ২ থেকে ৩ হাজার টাকা চুরি হয়েছে। এ ছাড়া সৎকারের কাজে ব্যবহৃত বিভিন্ন মালামালও নিয়ে গেছে দুর্বৃত্তরা। ‎এ ঘটনায় এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়েছে।

এ বিষয়ে পুলিশ সুপার মোহাম্মদ মঞ্জুর আহমেদ সিদ্দিকী জানান, পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং জড়িতদের শনাক্তে কাজ চলমান রয়েছে।

প্রতিনিধি/এফএ