images

সারাদেশ

টানা ৭ দিন বন্ধের পর হিলি বন্দরে আমদানি-রফতানি শুরু

জেলা প্রতিনিধি

০১ জুন ২০২৬, ০২:০৬ পিএম

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে টানা ৭ দিন বন্ধের পর ভারত থেকে দিনাজপুরের হিলি স্থলবন্দরে পণ্য আমদানি-রফতানি শুরু হয়েছে। তবে স্বাভাবিক ছিলো হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুই দেশের যাত্রী পারাপার।

সোমবার (১ জুন) দুপুরে বিষয়টি জানিয়েছেন হিলি সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শাহীনুর ইসলাম মণ্ডল।

তিনি জানান, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে গত ২৫ মে থেকে গতকাল ৩১ মে পর্যন্ত এই বন্দরে ৭ দিন বন্ধ ছিল আমদানি-রফতানি। বন্ধ ছিল বন্দর অভ্যন্তরীণ সকাল কার্যক্রম। টানা ৭ দিন বন্ধের পর আজ সোমবার দুপুর সাড়ে ১২টা ২৫ মিনিট থেকে আবারও ভারত থেকে পণ্যবাহী ট্রাক প্রবেশ করতে শুরু করেছে। তা আনলোড হয়ে দেশি ট্রাক লোড করে দেশের বিভিন্ন স্থানে ছেড়ে যেতে শুরু করেছে।

এদিকে হিলি ইমিগ্রেশন ওসি আরিফুল ইসলাম বলেন, কোরবানির ঈদ উপলক্ষে এই বন্দরে আমদানি-রফতানি বন্ধ থাকলেও ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুই দেশের পাসপোর্ট ধারী যাত্রী পারাপার স্বাভাবিক ছিল,  আজও স্বাভাবিক রয়েছে।

প্রতিনিধি/এসএস