জেলা প্রতিনিধি
০১ জুন ২০২৬, ০৯:৫২ এএম
পঞ্চগড় সদর উপজেলায় পুকুরের পানিতে ডুবে আসিফ (১১) ও সাথী আক্তার (৯) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। তারা সম্পর্কে ভাই-বোন।
রোববার (৩১ মে) সন্ধ্যায় পঞ্চগড় সদর উপজেলার চাকলাহাট ইউনিয়নের কেকুপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত দুই শিশু ওই এলাকার মৃত আইজুল ইসলাম নেন্দর সন্তান। তারা মা আছিয়া খাতুনের সঙ্গে থাকতো।
স্থানীয় সূত্রে জানা গেছে, দুই শিশু মায়ের কাছে থাকতো। তাদের মা আছিয়া একজন শ্রমিক। সন্ধ্যায় কাজ শেষে বাড়িতে ফিরে ছেলে-মেয়েকে দেখতে না পেয়ে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে রাতে বাড়ির পাশের একটি পুকুরে আসিফের মরদেহ ভেসে থাকতে দেখে। পরে স্থানীয়রা পুকুরে নেমে আরো খোঁজাখুঁজি চালালে সাথীর লাশও পাওয়া যায়।
স্থানীয়দের ধারণা পুকুর পাড়ে থাকা গাছ থেকে আম পাড়তে গিয়ে পানিতে পড়ে শিশু দুটির মৃত্যু হয়েছে।
চাকলাহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
প্রতিনিধি/এমআর