images

সারাদেশ

‘আমার মৃত্যুর জন্য আমি নিজে দায়ী’ চিরকুটসহ যুবকের মাথাবিহীন লাশ উদ্ধার

জেলা প্রতিনিধি

৩১ মে ২০২৬, ১২:২৮ পিএম

রেললাইনের পাশে পড়ে আছে মাথাবিহীন একটি নিথর দেহ। হাতে মেহেদিতে লেখা ‘হোসাইন’। আর সঙ্গে থাকা চিরকুটে লেখা ‘আমার মৃত্যুর জন্য আমি নিজে দায়ী। আমার জন্য দোয়া করবেন’।

রোববার (৩১ মে) সকালে পীরগাছা উপজেলার উচাপাড়া ও দুধিয়াবাড়ী রেলগেটের মধ্যবর্তী স্থানে ট্রেনের নিচে মাথা দিয়ে আত্মহত্যা করেছে অজ্ঞাত এই যুবক।

বিষয়টি নিশ্চিত করেছেন পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মুহিবুল ইসলাম মুন।

a298d9ce-b512-484b-9fa7-14f0bf0bda0d

পুলিশ ‍ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে পীরগাছার উচাপাড়া ও দুধিয়াবাড়ী রেলগেট এর মধ্যেবর্তী স্থানে ট্রেনের নিচে মাথা দিয়ে যুবকের আত্মহত্যা করে। স্থানীয়রা বিষয়টি তাৎক্ষণিকভাবে পীরগাছা থানায় অবহিত করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। মরদেহের পাশে একটি চিরকুট পাওয়া যায়, সেখানে লেখা আছে, ‘আমার মৃত্যুর জন্য আমি নিজে দায়ী। আমার জন্য দোয়া করবেন’। হাতে মেহেদি দিয়ে লেখা হোসাইন। এই অজ্ঞাত যুবকের এখনো পরিচয় পাওয়া যায়নি।

পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মুহিবুল ইসলাম মুন বলেন, মরদেহের এখনও পুরোপুরি পরিচয় পাওয়া যায়নি। তবে পরিচয় শনাক্তে চেষ্টা চলছে।

প্রতিনিধি/এসএস