images

সারাদেশ

শিক্ষার উন্নয়নে ব্যাপক কর্মসূচি হাতে নিচ্ছে সরকার: এমপি নুরুল আমিন

উপজেলা প্রতিনিধি

৩১ মে ২০২৬, ০৭:৪৬ এএম

চট্টগ্রাম-১ মিরসরাই আসনের সংসদ সদস্য নুরুল আমিন বলেছেন, 'বর্তমান সরকার শিক্ষা খাতের উন্নয়নে ব্যাপক কর্মসূচি হাতে নিতে যাচ্ছে। আগামী বাজেটেও এই খাতকে অগ্রাধিকার দেওয়া হবে। এরই ধারাবাহিকতায় মিরসরাই উপজেলার শিক্ষাখাতেও ব্যাপক উন্নয়ন হবে।

শনিবার (৩০ মে) বিকেলে আয়োজিত অদম্য যুব সংঘের দশম বর্ষপূর্তি ও মাধ্যমিকের সেরা আইডল পুরস্কার বিতরণী অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও, তরুণদের হাত ধরে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। এই শিক্ষার্থীরা আগামীর বাংলাদেশকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

dd516653-5f95-4b0d-8bae-5cc0782225fc

ওইদিন মিঠাছড়া উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে অদম্য যুব সংঘের পরিচালক কামরুল হাসান জনি ও সাধারণ সম্পাদক খালেদ হোসাইন জাহিনের যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক ড. রেজাউল করিম, মুলাদী উপজেলার নির্বাহী কর্মকর্তা গোলাম সরোয়ার, মিরসরাই উপজেলা বিএনপির সদস্য সচিব আজিজুর রহমান চৌধুরী, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর, উত্তর জেলা বিএনপি সাবেক সহ-সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মাঈন উদ্দিন কোম্পানি, রাজনৈতিক ও শিক্ষানুরাগী শওকত আকবর সোহাগ, প্রকৌশলী একরামুল হক সেলিম।

552a9f29-b8cb-4978-ab82-4a0d8599127a

এসময় মিঠাছরা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জামশেদ আলম, মারুফ মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজিম উদ্দীন, দৈনিক পূর্বকোণের মিরসরাই প্রতিনিধি আবু সাঈদ ভূঁইয়া, অধম্য যুব সংঘের নির্বাহী পরিচালক এনামুল হক সোহাগ, পরিচালক নিয়াজ মুহাম্মদ সাজিদ, সভাপতি মঞ্জুর আলম ভুঁইয়া, সিনিয়র সহ-সভাপতি দিদারুল আলম, সহ-সভাপতি নাজমুল হোসেন, যুগ্ম সম্পাদক নজরুল ইসলাম সোহেল, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান নিশান, সহ-সাংগঠনিক সম্পাদক জোবাইদুল ইসলাম, অর্থ সম্পাদক মুজাহিদুল ইসলাম, দপ্তর সম্পাদক শাহেদুল ইসলাম, ক্রীড়া সম্পাদক শাওম নিশাম, সদস্য আব্দুর রহমান ও রাসেল প্রমুখ।

অদম্য মঞ্জুর আলম ভুঁইয়া বলেন, 'চলতি বছর অদম্য সেরাদের সেরা আইডল অন্বেষণ প্রতিযোগিতায় মাধ্যমিকের আইডল নির্বাচিত হয়েছেন প্রত্যাশা বনিক। দ্বিতীয় রাতুল করিম আলিফ ও ও তৃতীয় হয়েছেন প্রশ্মিতা দে প্রীতু। শনিবার বিজয়ীদের মাঝে চেক, শিক্ষা উপকরণ ও সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। সবশেষে অদম্য যুব সংঘের ১০ম বর্ষপূর্তির কেক কাটেন অতিথিরা।'

প্রতিনিধি/এসএস