জেলা প্রতিনিধি
৩০ মে ২০২৬, ০৮:৪৩ পিএম
রাজশাহীর মোহনপুর উপজেলার মৌপাড়া দাখিল মাদরাসার সাবেক শিক্ষার্থীদের নিয়ে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩০ মে) এই পুনর্মিলনী অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে ন্যাশনাল নার্সেস ফোরাম (এনএনএফ) রাজশাহীর আয়োজনে একটি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে স্থানীয় যুব একাদশকে ২-০ গোলে হারিয়ে এনএনএফ একাদশ চ্যাম্পিয়ন হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেলঘরিয়া হাট ফাজিল মাদরাসার উপাধ্যক্ষ আলহাজ মাওলানা এফএম ইসমাইল আলম আল হাসানী। বিশেষ অতিথি ছিলেন সাকোয়া বাকশৈল কামিল মাদরাসার উপাধ্যক্ষ ও মোহনপুর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আলহাজ মাওলানা আবুল কালাম আজাদ, শিক্ষাবিদ আব্দুল গফুর এবং শ্রমিক নেতা আবু বকর সিদ্দিক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ ও সমাজসেবক আলহাজ মাওলানা মো. সাদেকুল আলম।
অনুষ্ঠানে এনএনএফের কেন্দ্রীয় সদস্য সচিব আমিনুল ইসলাম মামুন, রাজশাহীর সভাপতি আবু তাহের, সহ-সভাপতি রেজাউল করিমসহ অন্যান্য নার্স নেতা, হাসপাতালের নার্স, মাদরাসাটির সাবেক ও বর্তমান শিক্ষার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। এ সময় তরুণদের খেলাধুলায় আরও বেশি আগ্রহী হওয়ার প্রতি গুরুত্বারোপ করেন অতিথিরা।
প্রতিনিধি/একেবি