images

সারাদেশ

ব্রাহ্মণবাড়িয়ায় বিচারকের ফ্ল্যাটের তালা ভেঙে দুর্ধর্ষ চুরি

জেলা প্রতিনিধি

৩০ মে ২০২৬, ০৭:৩১ পিএম

ব্রাহ্মণবাড়িয়ায় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের জেলা ও দায়রা জজ সৈয়দ আমিনা ফারহিনের ফ্ল্যাটে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। 

শনিবার (৩০ মে) ভোরে জেলা শহরের মৌলভীপাড়ায় ‘তিতাস টুইন টাওয়ার’-এর দ্বিতীয় তলায় এই ঘটনা ঘটে। বিচারক আমিনা ফারহিন ওই ফ্ল্যাটে ভাড়া থাকেন। সকালে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

তিতাস টুইন টাওয়ারের তত্ত্বাবধায়ক (কেয়ারটেকার) রতন মিয়া জানান, ঈদের ছুটিতে বিচারক ফ্ল্যাটে তালা দিয়ে গ্রামের বাড়িতে গেছেন। 

সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা গেছে, ভোরে তিন ব্যক্তি ভবনের পেছনের গ্রিল বেয়ে দ্বিতীয় তলায় ওঠে। পরে ফ্ল্যাটের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে তারা দুটি আলমিরা ভেঙে সব মালামাল লুটে নেয়। সকালে বিষয়টি টের পেয়ে পুলিশকে খবর দেওয়া হয়।

ব্রাহ্মণবাড়িয়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এম এম রকিব উর রাজা জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিচারক ছুটিতে থাকার সুযোগে এই চুরির ঘটনা ঘটে। 

তিনি কর্মস্থলে না থাকায় কী পরিমাণ মালামাল চুরি হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এ ঘটনায় জড়িতদের আটকে পুলিশের অভিযান চলছে।

প্রতিনিধি/একেবি