জেলা প্রতিনিধি
৩০ মে ২০২৬, ০৫:৩৫ পিএম
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরেই বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা এবং আধুনিক বাংলাদেশ বিনির্মাণের সূচনা হয়েছিল বলে মন্তব্য করেছেন রাজনৈতিক নেতৃবৃন্দ। তারা বলেন, মহান স্বাধীনতার ঘোষকের ডাকে যেভাবে দেশ স্বাধীন হয়েছিল, ঠিক একইভাবে তার সুযোগ্য সন্তান তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশে নতুন করে গণতন্ত্র পুনরুদ্ধার হয়েছে।
শনিবার (৩০ মে) দুপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভা ও দোয়া মাহফিলে বক্তারা এসব কথা বলেন। পাবনা জেলা বিএনপির উদ্যোগে শহরের গোপালপুরস্থ জেলা বিএনপি কার্যালয়ের সামনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সভায় বক্তারা আরও বলেন, ‘শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা না দিলে এদেশ স্বাধীন হতো না। বর্তমানে তারই সুযোগ্য সন্তান তারেক রহমানের হাত ধরে বাংলাদেশে আবারও গণতন্ত্র ফিরে এসেছে এবং বাংলাদেশ নতুনভাবে ঘুরে দাঁড়াচ্ছে।’
জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিবের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা-৫ আসনের সংসদ সদস্য শামসুর রহমান শিমুল বিশ্বাস।
বিশেষ অতিথি ছিলেন পাবনা-২ আসনের সংসদ সদস্য এ কে এম সেলিম রেজা হাবিব, জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা জহুরুল ইসলাম বিশু এবং প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী সাইয়্যেদ বিন আব্দুল্লাহ প্রমুখ।
প্রতিনিধি/একেবি