images

সারাদেশ

বরগুনায় ২ কেজি গাঁজাসহ আটক ২

জেলা প্রতিনিধি

৩০ মে ২০২৬, ০৯:৪২ এএম

বরগুনার আমতলীতে অভিযান চালিয়ে ২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (২৯ মে) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার চাওড়া ইউনিয়নের চালিতাবুনিয়া ব্রিজ সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে আমতলী থানার এসআই মো. তানজিল আলম ফোর্স নিয়ে উপজেলার চাওড়া ইউনিয়নের চালিতাবুনিয়া এলাকায় অভিযান চালান। এসময় চালিতাবুনিয়া ব্রিজ সংলগ্ন শাহজাহান গাজীর বাড়ির সামনে পাকা রাস্তার উপর থেকে ২ কেজি গাঁজাসহ দুই যুবককে আটক করা হয়। গাঁজা জব্দ করে আটক ব্যক্তিদের পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

আটক ব্যক্তিরা হলেন মো. মোশারফ হাওলাদারের ছেলে মো. আশিক (১৯), মো. নাসির প্যাদার ছেলে মো. শাহাবুদ্দিন প্যাদা (২৭)। তারা উভয়েই আমতলী উপজেলার আঠারোগাছিয়া ইউনিয়নের চাউলা বাজার এলাকার বাসিন্দা।

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু শাহাদৎ হাসনাইন পারভেজ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গাঁজাসহ দুইজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ। মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। মাদক নির্মূলে পুলিশের এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।

প্রতিনিধি/এসএস