images

সারাদেশ

চাঁপাইনবাবগঞ্জে এমপি বুলবুলের উদ্যোগে ৪ হাজার পরিবারে গরুর মাংস বিতরণ

জেলা প্রতিনিধি

৩০ মে ২০২৬, ১২:০৪ এএম

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে প্রায় ৪ হাজার অসহায় ও নিম্নআয়ের পরিবারের মাঝে গরুর মাংস বিতরণ করা হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ সদর-৩ আসনের সংসদ সদস্য নুরুল ইসলাম বুলবুলের উদ্যোগে শুক্রবার (২৯ মে) শহরের শাহ নেয়ামত উল্লাহ কলেজ মাঠে এ কর্মসূচির আয়োজন করা হয়।

শুক্রবার সকাল ৬টা থেকে গরু জবাই কার্যক্রম শুরু হয়। পরে দুপুর ১২টা থেকে আনুষ্ঠানিকভাবে মাংস বিতরণ শুরু করা হয়।

আরও পড়ুন: চামড়া কেনা তো দূরের কথা, কেউ দেখতেও আসেনি!

তুরস্কের একটি এনজিওর আর্থিক সহায়তায় ৪৯টিসহ মোট ৬৫টি গরু কোরবানি দেওয়া হয়। এসব গরুর মাংস জেলার অসহায় ও নিম্নআয়ের প্রায় ৪ হাজার পরিবারের মাঝে বিতরণ করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংসদ সদস্য নুরুল ইসলাম বুলবুল, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সাবেক মেয়র নজরুল ইসলাম, বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁপাইনবাবগঞ্জ জেলা আমির আবু জর গিফারী, তুরস্কের এনজিও প্রতিনিধি ব্রাদার লোকমানসহ স্থানীয় জামায়াত নেতাকর্মীরা।

এ সময় নুরুল ইসলাম বুলবুল বলেন, ঈদের আনন্দ সবার মাঝে ভাগাভাগি করে নিতে এবং সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতেই এ মানবিক উদ্যোগ নেওয়া হয়েছে।