images

সারাদেশ

ঈদের দিন বগুড়ায় স্ত্রীকে কুপিয়ে হত্যা, স্বামী আটক

জেলা প্রতিনিধি

২৮ মে ২০২৬, ০৩:০৫ পিএম

বগুড়ার সারিয়াকান্দিতে পবিত্র ঈদুল আজহার দিন স্ত্রীকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করেছেন স্বামী।

বৃহস্পতিবার (২৮ মে) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার নারচি গণকপাড়া এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত মিমি বেগম (২৬) ওই এলাকার কাঠমিস্ত্রি রুবেল মণ্ডলের (৩০) স্ত্রী। ঘটনার পরপরই অভিযুক্ত স্বামী রুবেলকে আটক করেছে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেছেন সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ ফ ম আসাদুজ্জামান।

তিনি জানান, ধারালো অস্ত্রের আঘাতে এক নারীর মৃত্যু হয়েছে। নিহতের শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। ঘটনাস্থল থেকে তার স্বামীকে আটক করা হয়েছে।

পুলিশের প্রাথমিক ধারণা, পারিবারিক কলহের জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে। আটক রুবেল মণ্ডলকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বিস্তারিত তথ্য তদন্ত শেষে জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।

প্রতিনিধি/এসএস