images

সারাদেশ

নাটোরে ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত

জেলা প্রতিনিধি

২৮ মে ২০২৬, ০৮:৪০ এএম

নাটোরে কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হয়েছে। মুসল্লিরা ভোর থেকেই নামাজ আদায় করতে ঈদগাহ মাঠে আসেন।

বৃহস্পতিবার (২৮ মে) সকাল ৬টা ৪৫ মিনিটে পবিত্র ঈদুল আজহার প্রথম জামাত কেন্দ্রীয় ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয়। প্রথম জামাতের ইমামতি করেন আলাইপুর মারকাজ মসজিদের ইমাম মওলানা মফিজুর রহমান মফিজ।

একই মাঠে সকাল পৌনে ৮টায় ঈদের দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হয়। নামাজের ইমামতি করেন কান্দিভিটা জামে মসজিদের ইমাম মাওলানা গোলাম মোস্তফা।  

পরে ঈদের জামায়াত শেষে খুতবা পাঠ করেন ইমামরা। পরে দেশ ও জাতির মঙ্গল কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।

eid

এছাড়া নাটোর শহরে মল্লিকহাটি ঈদগাহ মাঠে সকাল ৭টায়, কেন্দ্রীয় জামে মসজিদ ঈদগাহ মাঠে সকাল ৭টায়, বড়হরিশপুর টার্মিনাল ঈদগাহ সকাল ৮টায়, এনএস কলেজ ঈদগাহ সকাল ৭টায়, বুড়া দরগার ঈদগাহ মাঠে সকাল সাড়ে ৭টায়, নাটোর সুগার মিলস্ ঈদগাহ সকাল সাড়ে ৭ টায়, ফুলবাগান হেলিপ্যাড ঈদগাহ মাঠে সকাল ৮টায়, পৌর পুরাতন টার্মিনালে সকাল ৭টা ১৫ মিনিটে, নাটোর রেল স্টেশন প্লাটফর্ম মসজিদে সকাল সাড়ে ৭টায়, বঙ্গোজ্জল রাজবাড়ি ঈদগাহ মাঠে সকাল ৭টায় এবং বিভিন্ন মসজিদ ও ঈদগাহে ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হয়েছে। 

এছাড়াও নাটোর জেলার ৭টি উপজেলা ও ৮টি পৌরসভার যথাযথ ভাবে ঈদুল আজহার নামাজ অনুষ্ঠিত হয়।

কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ঈদের জামাত আদায় করেন, জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ সদস্য  অ্যাডভোকেট. এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু, নাটোরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আরিফ হোসেন, নাটোর পৌরসভার সাবেক মেয়র এমদাদুল হক আল মামুন, বিএনপির নেতা কাজী শাহ আলম, মো. সাইফুল ইসলাম আফতাব, ফরহাদ আলী দেওয়ান শাহীন, নাসিম উদ্দিন নাসিম
সহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ ঈদুল আজহার নামাজে অংশগ্রহণ করেন।

প্রতিনিধি/এজেড