জেলা প্রতিনিধি
২৬ মে ২০২৬, ০৩:৫১ পিএম
কুষ্টিয়ার কুমারখালীতে দশ বছর বয়সি এক ছেলে শিশুকে ধর্ষণের অভিযোগে ওয়াহেদ আলী (৫০) নামের এক বৃদ্ধকে গ্রেফতার করে কারাগারে পাঠিয়েছে পুলিশ।
সোমবার গভীর রাতে উপজেলার সদকী ইউনিয়নের তারাপুর এলাকা থেকে আসামিকে গ্রেফতার করে আজ মঙ্গলকার (২৬ মে) দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।
আসামি মো. ওয়াহেদ আলী (৫০) উপজেলার সদকী ইউনিয়নের তারাপুর গ্রামের মৃত রজব আলী বিশ্বাসের ছেলে। সে ওই এলাকার একটি আমবাগানের কেয়ারটেকার।
পুলিশ জানায়, রোববার সকালে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির এক ছাত্র মাঠে ছাগল চড়াতে যায়। এরপর সে মাঠের একটি আমবাগানে আম কুড়াতে গেলে বাগানের পাহারাদার ওয়াহেদ তাকে জোরপূর্বক মুখ চেপে ধরে ধর্ষণ করে। পরে শিশুটি বাড়িতে এসে তার মাকে বিস্তারিত বললে স্থানীয় মাতব্বররা সালিশে মিটমাট করার প্রস্তুতি নেয়। এরপর ঘটনাটি পুলিশের নজরে আসলে শিশুটির বাবা সোমবার রাতে কুমারখালী থানায় নারী ও শিশু নির্যাতন দমন ২০০৯ এর (১) ধারায় একটি ধর্ষণ মামলা করেন। মামলায় ওইদিন রাতেই গভীর রাতে আসামি ওয়াহেদকে গ্রেফতার করে মঙ্গলকার দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।

মামলার বাদী বলেন, মাঠে ছাগল চড়াতে গেলে আসামি তার ছেলে মুখ চেপে ধরে ধর্ষণ করে। এমন ঘটনা যেন আর কারো সঙ্গে না ঘটে। সেজন্য আসামির উপযুক্ত শাস্তি চেয়ে থানায় মামলা করা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কুমারখালী থানার পরিদর্শক (তদন্ত) মো. আমিরুল ইসলাম বলেন, ১০ বছরের শিশু ধর্ষণের ঘটনায় থানায় মামলা হয়েছে। মামলায় আসামিকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি ঘটনার সত্যতা স্বীকার করেছে।
তিনি আরও বলেন, এ ধরনের ঘটনায় গ্রাম্য সালিশ বসানোর কোনো সুযোগ নেই।
প্রতিনিধি/এসএস