জেলা প্রতিনিধি
২৬ মে ২০২৬, ০১:০৯ পিএম
ফরিদপুরে ৪৫০ পিস ইয়াবা ও মাদক বিক্রির ১১ হাজার টাকা জব্দসহ বক্কর নামে এক মাদক কারবারিকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ।
গোয়েন্দা পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (২৫ মে) দিবাগত মধ্যরাতে শহরতলীর মুন্সিবাজার এলাকায় গোয়েন্দা পুলিশের মাদকবিরোধী অভিযানে বক্কর ফকিরকে আটক করা হয়। এসময় তার কাছে থেকে ৪৫০ পিস নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির ১১ হাজার টাকা জব্দ করা হয়।
মাদক কারবারি বক্কর ফকির জেলার নগরকান্দা উপজেলার আটকানিয়া এলাকার মৃত বাচ্চা ফকিরের ছেলে। সে শহরতলীর মুন্সি বাজার কাফুরা সিরু মিয়ার বাড়িতে ভাড়া থাকতো।
জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অফিসার ইনচার্জ (ওসি) সৈয়দ মো. আলমগীর হোসেন বলেন, বক্কর ফকির একজন পেশাদার মাদক কারবারি, সোমবার দিবাগত মধ্যরাতে অভিযানে ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির টাকাসহ তাকে আটক করা হয়েছে। আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান নিয়মিত চলবে।
প্রতিনিধি/এসএস