জেলা প্রতিনিধি
২৫ মে ২০২৬, ১০:৪১ এএম
দিনাজপুরের বোচাগঞ্জে ঝড়ে গাছের ডাল পড়ে এক নারীর মৃত্যু হয়েছে।
সোমবার (২৫ মে) ভোর রাতে সেতাবগঞ্জ পৌরসভার মেলাগাছি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বোচাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মিজানুর রহমান।
জাবেদা (৩৫) মেলাগাছি এলাকার বাসিন্দা জাবেদের স্ত্রী।
আরও পড়ুন
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার ভোর রাতে ঝড় চলাকালে ঘর থেকে ছাগল বের করতে গেলে হঠাৎ একটি পুরোনো বটগাছের বড় ডাল ভেঙে তাদের বাড়ির টিনের চালের ওপর পড়ে। এ সময় টিন চাপা পড়ে গুরুতর আহত হন জাবেদা। পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে বোচাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
প্রতিনিধি/টিবি