images

সারাদেশ

শ্রীমঙ্গলে ছাড়পত্র না থাকায় দুই প্রতিষ্ঠানকে জরিমানা

জেলা প্রতিনিধি

২৩ মে ২০২৬, ০৭:৫৮ পিএম

পরিবেশ দূষণ ও প্রয়োজনীয় পরিবেশ ছাড়পত্র না থাকায় মৌলভীবাজারের শ্রীমঙ্গলে দুই প্রতিষ্ঠানকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (২৩ মে) সকাল ১১টার দিকে উপজেলার ভূনবীর ইউনিয়নের চৌমুহনা এলাকায় অভিযান পরিচালনা করে এ জরিমানা আদায় করা হয়।

এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মুহিবুল্লাহ আকন জানান, পরিবেশ দূষণ ও প্রয়োজনীয় পরিবেশ ছাড়পত্র না থাকার অপরাধে একটি ভাঙারি প্লাস্টিক কারখানা এবং শ্রীমঙ্গল ল্যাটেক্স কারখানাকে ১৫ হাজার টাকা করে মোট ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

তিনি আরো জানান, পরিবেশ সংরক্ষণ আইন অমান্য করে অবৈধভাবে কার্যক্রম পরিচালনার বিষয়টি প্রমাণিত হওয়ায় ভ্রাম্যমাণ আদালত এ জরিমানা আদায় করে। পরিবেশের ভারসাম্য রক্ষা, জনস্বাস্থ্য সুরক্ষা এবং দূষণ নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

প্রতিনিধি/ এজে