জেলা প্রতিনিধি
২৩ মে ২০২৬, ০৬:২৮ পিএম
ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জের বরংগাইল বাসস্ট্যান্ড এলাকায় ট্রাকচাপায় পান্নু মিয়া (৪০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।
শনিবার (২৩ মে) দুপুরের দিকে এই ঘটনাটি ঘটে। এই বিষয়টি নিশ্চিত করেছেন বরংগাইর হাইওয়ে থানার আফিসার ইনচার্জ (ওসি) মো. হারুন অর রশিদ।
নিহত পান্নু মিয়া মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার টেপরী গ্রামের শুকুর আলীর ছেলে।
স্থানীয়রা জানান, ট্রাকটি ঢাকায় কোরবানির গরু নামিয়ে কুষ্টিয়ায় উদ্দেশ্যে যাচ্ছিল। পথে মধ্য বরংগাইল বাসস্ট্যান্ড এলাকায় আসলে ট্রাকের চালক নিয়ন্ত্রণ হারিয়ে পথচারীর পান্নু মিয়ার ওপর দিয়ে উঠিয়ে দেয়। ঘটনাস্থলেই পান্নু মিয়া মারা যান।
বরংগাইর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হারুন অর রশীদ বলেন, ঘটনাস্থল থেকে পান্নু মিয়ার মরদেহ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
প্রতিনিধি/ এজে