images

সারাদেশ

চুনারুঘাটে পিকআপ ভ্যানের ধাক্কায় বৃদ্ধ কৃষক নিহত

জেলা প্রতিনিধি

২২ মে ২০২৬, ০৯:২৪ পিএম

হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলায় পিকআপ ভ্যানের ধাক্কায় আব্দুল হামিদ (৬৫) নামে এক বৃদ্ধ কৃষক নিহত হয়েছেন।

শুক্রবার (২২ মে) বিকালে উপজেলার সাটিয়াজুরী-চুনারুঘাট সড়কের হাইতন বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুল হামিদ উপজেলার পশ্চিম পাকুড়িয়া গ্রামের বাসিন্দা। তিনি মুক্তিযোদ্ধা আব্দুল মন্নানের ছোট ভাই।

স্থানীয় সূত্রে জানা যায়, জমি থেকে বাড়ি ফেরার পথে একটি দ্রুতগতির পিকআপ ভ্যান তাকে ধাক্কা দেয়। দুর্ঘটনার পর চালক গাড়িটি নিয়ে দ্রুত পালিয়ে যায়।

গুরুতর আহত অবস্থায় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

প্রতিনিধি/এসএস