জেলা প্রতিনিধি
২২ মে ২০২৬, ০৯:০৪ পিএম
পঞ্চগড়ে ব্যাটারিচালিত ইজিবাইকের (অটো) চাপায় লামিম নামে এক ৩ বছরের শিশু নিহত হয়েছে।
শুক্রবার (২২ মে) সকাল সাড়ে ১০টার সময় পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের পশ্চিম খালপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত শিশু লামিম একই এলাকার ট্রাক চালক মামুনের ছেলে।
পুলিশ জানায়, টুনিরহাট-পঞ্চগড় আঞ্চলিক সড়কের পাশেই শিশু লামিমের বাড়ি। সকালে খেলার ছলে বাড়ি থেকে বের হলে, টুনিরহাট সুপারি বাজারের উদ্দেশে সুপারি পরিবহন করে নিয়ে যাওয়া একটি দ্রুতগামী ইজিবাইক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়।
পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহের প্রাথমিক সুরতহাল করা হচ্ছে। এ ঘটনায় পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
প্রতিনিধি/এসএস