জেলা প্রতিনিধি
২২ মে ২০২৬, ০৮:৩১ পিএম
সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, নারী ও শিশু নির্যাতনের ঘটনায় কাউকে ছাড় দেওয়া হবে না। অপরাধী যে দলেরই হোক না কেন, নিজ দলের কিংবা বিরোধী দলের, সবার বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
শুক্রবার (২২ মে) বিকেলে দিনাজপুরের হাকিমপুর (হিলি) উপজেলা পরিষদ হলরুমে স্থানীয়দের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, যারা শিশুদের নির্যাতন বা ধর্ষণ করে, তাদের সর্বোচ্চ শাস্তি হিসেবে বেগম খালেদা জিয়ার আমলে মৃত্যুদণ্ডের বিধান করা হয়েছে। এরপরও আর কি শাস্তি দিতে চান, সেটিও ভাবতে হবে।
ডা. এ জেড এম জাহিদ হোসেন আরও বলেন, বর্তমান সরকার জনগণের ভোটে নির্বাচিত সরকার এবং জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছে। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে সরকার সন্ত্রাস, মাদক ও মব সংস্কৃতি নির্মূলে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে বলেও জানান তিনি।
এসময় উপস্থিত ছিলেন, হাকিমপুর উপজেলা বিএনপি সভাপতি ফেরদৌস রহমান, হিলি সার্কেল এর সহকারী পুলিশ সুপার আ, ন, ম নিয়ামত উল্লাহ, হিলি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শিল্পী, হাকিমপুর উপজেলা বিএনপির সহসভাপতি শাহীনুর ইসলাম মণ্ডল, উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি পারুল নাহার, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এসএম রেজা বিপুল, পৌর বিএনপির সভাপতি মিঠু খান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক নাজমুল হকসহ দলের অঙ্গসংগঠনের নেতা-কর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
প্রতিনিধি/এসএস