জেলা প্রতিনিধি
২১ মে ২০২৬, ০৪:৪১ পিএম
নাটোরের লালপুরে বজ্রাঘাতে প্রাণ গেছে এসকেন আলী (৬৫) নামে এক ইটভাটা শ্রমিকের। অপর এক নারী শ্রমিক আহত হয়েছেন।
বৃহস্পতিবার (২১ মে) দুপুরে লালপুর ইউনিয়নের সিরাজীপুর সুপার ইট ভাটায় এ ঘটনা ঘটে।
তিনি উপজেলার বাড়ি বালিতিতা ইসলামপুর গ্রামের মৃত আদু আলীর ছেলে। আহত ওই নারীর নাম শাপলা খাতুন (৩০)।
স্থানীয় সূত্রে জানা যায়, ইটভাটায় কাজ করার সময় হঠাৎ বজ্রপাত দুইজনে মাটিতে লুটিয়ে পড়েন। এ সময় অন্য শ্রমিকরা দ্রুত তাদের উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক এসকেন আলী ভোলাকে মৃত বলে ঘোষণা করেন। আহত শাপলা খাতুনকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে।
লালপুর থানার ওসি শফিকুল ইসলাম বলেন, আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তক্ষেপ করা হয়েছে।
প্রতিনিধি/ এজে