জেলা প্রতিনিধি
২১ মে ২০২৬, ০২:১৫ পিএম
মানিকগঞ্জ পৌর বিএনপির সাবেক সভাপতি ও পৌরসভার সাবেক কাউন্সিলর নাসির উদ্দীন আহাম্মেদ যাদু মারা গেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।)
বৃহস্পতিবার (২১ মে) সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
বিষয়টি নিশ্চিত করেছেন নিহতের ছোট ভাই জিয়া উদ্দীন আহাম্মেদ কবির।
পরিবার সূত্রে জানা যায়, আজ সকালে হৃদরোগে আক্রান্ত হলে নাসির উদ্দীন আহাম্মেদ যাদুকে হাসপাতালে নেওয়া হয়। সেখানে তার শরীরিক অবস্থার অবনতি হয়। এরপর উন্নত চিকিৎসার জন্য ঢাকা নিয়ে যাওয়ার সময় পথেমধ্যে তিনি মারা যান।
জেলা ছাত্রদলের সাভাপতি আব্দুল খালেক শুভ বলেন, দলের দুঃসময়ে জেল খাটা ত্যাগী নেতা ছিলেন নাসির উদ্দীন আহাম্মেদ যাদু। আগামী পৌরসভার মেয়র পদে নির্বাচন করার কথা ছিল তার। কিন্তু এর মধ্যেই তিনি চলে গেলেন। যাদু ভাইয়ের এই মৃত্যুতে জেলা বিএনপিসহ সর্বস্তরের মানুষের মাঝে শেকের ছায়া নেমে এসেছে। আজ বাদ আছর মানিকগঞ্জ মডেল হাইস্কুল মাঠে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
আরও পড়ুন
নাসির উদ্দীন যাদু জনপ্রিয় ব্যক্তি ছিলেন। সাধারণ মানুষের সুখ-দুঃখে পাশে থাকতেন সবসময়। স্থানীয় মানুষের কাছে ছিলেন এক সাহসী অভিভাবক। তার বিনম্র, মানবিক আচরণ এবং জনবান্ধব নেতৃত্ব তাকে দলমত নির্বিশেষে সবার কাছে প্রিয় মানুষে পরিণত করেছিলেন। তার এই আকস্মিক মৃত্যুতে মানিকগঞ্জের রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গণে শোকের ছায়া নেমে এসেছে।
প্রতিনিধি/টিবি