images

সারাদেশ

চিলমারীতে বজ্রপাতে প্রাণ গেল অটোরিকশাচালকের

জেলা প্রতিনিধি

২১ মে ২০২৬, ১২:২৬ পিএম

কুড়িগ্রামের চিলমারীতে পুকুরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে রফিকুল ইসলাম (৩৩) নামে এক অটোচালকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২১ মে) সকালে উপজেলার থানাহাট ইউনিয়নের বজরা তবকপুর এলাকায় এ ঘটনা ঘটে।

চিলমারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নয়ন কুমার বিষয়টি নিশ্চিত করেছেন।

রফিকুল ইসলাম ওই এলাকার নুরুজ্জামানের ছেলে। তিনি পেশায় একজন অটোচালক ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে বৃষ্টির মধ্যে বাড়ির পাশের পুকুরে মাছ ধরতে যান রফিকুল। এসময় আকস্মিক বজ্রপাতে তিনি ঘটনাস্থলেই মারা যান। পরে স্থানীয়রা তার মরদেহ দেখতে পেয়ে পরিবার ও পুলিশকে খবর দেন।

চিলমারী মডেল থানার ওসি নয়ন কুমার জানান, বজ্রপাতে ওই যুবকের মৃত্যু হয়েছে। মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

প্রতিনিধি/টিবি