images

সারাদেশ

শৈলকূপায় বাস-নসিমনের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

জেলা প্রতিনিধি

২০ মে ২০২৬, ১০:৫১ পিএম

ঝিনাইদহের শৈলকূপা উপজেলার ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের বড়দাহ এলাকায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের একটি বাস ও নসিমনের মুখোমুখি সংঘর্ষে ইমরান হোসেন (৩০) নামের এক নসিমন চালক নিহত হয়েছেন। 

বুধবার (২০ মে) সন্ধ্যা ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত ইমরান হোসেন উপজেলার রানীনগর গ্রামের মহিউদ্দিনের ছেলে।

 স্থানীয় সূত্রে জানা যায়, ইমরান হোসেন শেখপাড়া এলাকায় বিভিন্ন দোকানে মাল সরবরাহ শেষে নসিমন নিয়ে গাড়াগঞ্জের দিকে যাচ্ছিলেন। পথে বড়দাহ এলাকায় পৌঁছালে, ঝিনাইদহ থেকে ছেড়ে আসা ইসলামী বিশ্ববিদ্যালয়ের একটি বাস একটি ট্রাককে ওভারটেক করার সময় বিপরীত দিক থেকে আসা নসিমনটিকে ধাক্কা দেয়।

সংঘর্ষে নসিমন চালক ইমরান গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে শৈলকূপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। তবে কুষ্টিয়ায় নেওয়ার পথেই তার মৃত্যু হয়।

আরাপপুর হাইওয়ে থানার ওসি জাহানুর ইসলাম জানান, শৈলকূপার বড়দাহ নামক স্থানে বাস ও নসিমনের মুখোমুখি সংঘর্ষে নসিমন চালক নিহত হয়েছে। বাসটি আটক করা হয়েছে। 

প্রতিনিধি/  এজে