images

সারাদেশ

পায়ুপথে বাতাস ঢুকিয়ে শিশু হত্যা, আসামি গ্রেফতার

জেলা প্রতিনিধি

২০ মে ২০২৬, ০৩:৩৮ পিএম

নরসিংদীর পলাশে পায়ুপথে বাতাস ঢুকিয়ে শিশু রামিম হত্যা মামলার প্রধান আসামি সবুজ মিয়াকে (২৭) গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (২০ মে) ভোরে জেলা শহরের আরশীনগর ও রেলস্টেশন সংলগ্ন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার সবুজ মিয়া গজারিয়া ইউনিয়নের চরকারারদী গ্রামের লোকমান হোসেনের ছেলে।

পুলিশ জানায়, অভিযুক্ত সবুজ হত্যা মামলার পর থেকে পলাতক ছিল। পালিয়ে থাকার জায়গা পরিবর্তনের সময় তথ্য প্রযুক্তির সহায়তায় তাকে গ্রেফতার করা হয়।

এর আগে, গত ৬ মে পলাশের গজারিয়া বাজারে রামিম নামে ৯ বছরের এক শিশুকে জোরপূর্বক একটি রিকশার গ্যারেজে নিয়ে হাওয়ার মেশিন দিয়ে তার পায়ুপথ ও মুখে বাতাস ঢোকায় অভিযুক্ত সবুজ, ফয়সাল, শিশির ও বাবু নামে চার যুবক। পরে শিশুটি গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে ঢাকা মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় সেখানে তার মৃত্যু হয়।

আরও পড়ুন

সিরাজগঞ্জে ব্যবসায়ীকে গলা কেটে হত্যাচেষ্টা, আতঙ্কে ব্যবসায়ীরা

এ ঘটনায় নিহত শিশুর বাবা রিপন মিয়া বাদী হয়ে অভিযুক্ত চার যুবকের নামে পলাশ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ আল মামুন জানান, গ্রেফতার সবুজকে সাত দিনের পুলিশ রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে। মামলার অন্য আসামিদেরও গ্রেফতারে কাজ করছে পুলিশ।

প্রতিনিধি/এসএস