Dhaka Mail Logo

সারাদেশ

গাইবান্ধায় পিকআপ-অটোরিকশার সংঘর্ষে নিহত ২

জেলা প্রতিনিধি

১৯ মে ২০২৬, ১১:৫০ এএম

গাইবান্ধা সদর উপজেলায় পিকআপ ভ্যান ও অটোরিকশার সংঘর্ষে দুই ব্যক্তি নিহত হয়েছেন। আহত হয়েছেন নারী-শিশুসহ ৬ জন।

মঙ্গলবার (১৯ মে) সকাল পৌনে ১১টার দিকে গাইবান্ধা-দারিয়াপুর আঞ্চলিক সড়কের দক্ষিণ বারুইপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, ওই সময় মুরগি পরিবহনের কাজে নিয়োজিত একটি পিকআপ ভ্যান ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় ঘটনাস্থলেই আব্দুর রাজ্জাক মিয়া (৪০) নামের এক ব্যক্তি ও অজ্ঞাত আরও একজনসহ দুইজন নিহত হয়েছেন। অটোরিকশায় থাকা আহত আরও ৬ জনকে মুমূর্ষু অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ বিষয়ে গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)আব্দুল্লাহ আল মামুন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। এ দুর্ঘটনায় নিহত আহতদের নাম-পরিচয় শনাক্ত করার চেষ্টা করা হচ্ছে।

প্রতিনিধি/এস