জেলা প্রতিনিধি
১৯ মে ২০২৬, ০৮:৩১ এএম
মাদারীপুরে নিয়ন্ত্রণ হারিয়ে ভ্যানের সঙ্গে ধাক্কা লেগে এক মোটরসাইকেলের চালক নিহত হয়েছেন।
সোমবার (১৮ মে) সন্ধ্যায় শিবচর উপজেলার কুতুবপুর ইউনিয়নের ‘খালেক ফকির বাজার’ এলাকায় দুর্ঘটনা ঘটে।
মাদারীপুরের শিবচর থানার পরিদর্শক মঞ্জুরুল মোর্শেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিহতের নাম সিয়াম হাওলাদার (১৮)। তিনি শিবচর উপজেলা কুতুবপুর ইউনিয়ন বড় কেশবপুর গ্রামের হারুণ হাওলাদারের ছেলে।
স্থানীয়রা জানায়, সন্ধ্যায় মোটরসাইকেল চালিয়ে নিজবাড়ি থেকে কুতুবপুরের দিকে যাচ্ছিলেন সিয়াম হাওলাদার। খালেক ফকির বাজার এলাকায় আসলে নিয়ন্ত্রণ হারিয়ে একটি চলন্ত ভ্যানের ওপর উঠে যান তিনি। এ সময় মোটরসাইকেলের চালক সিয়াম সড়কের ওপর ছিটকে পড়েন। গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে সিয়ামকে মৃত ঘোষণা করে।
প্রতিনিধি/টিবি