images

সারাদেশ

ভোলায় পানিতে ডুবে প্রাণ গেল ৩ শিশুর

জেলা প্রতিনিধি

১৯ মে ২০২৬, ০৮:০৪ এএম

ভোলায় পৃথক তিন স্থানে পুকুরের পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু হয়েছে।

সোমবার (১৮ মে) সকাল থেকে দুপুর পর্যন্ত ভোলা সদর উপজেলার বিভিন্ন এলাকায় এ দুর্ঘটনাগুলো ঘটে।

ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

মৃতরা হলো— ১৬ মাস বয়সী তাকরিম, ৪ বছরের আজমাইন ও ১৮ মাস বয়সী তাসফিয়া।

মৃতদের মধ্যে তাকরিম সদর উপজেলার পূর্ব ইলিশা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের আকবর হোসেনের ছেলে, আজমাইন আলীনগর ইউনিয়নের মো. শাহাদাত হোসেনের ছেলে এবং তাসফিয়া ভেলুমিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মো. দুলাল মিয়ার মেয়ে।

 

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, তিন শিশু পরিবারের অগোচরে খেলতে গিয়ে বাড়ির পাশের পুকুরের পানিতে পড়ে যায়। পরে স্বজনরা তাদের উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

প্রতিনিধি/টিবি