জেলা প্রতিনিধি
১৮ মে ২০২৬, ০৮:৫৫ এএম
ঝিনাইদহে ইলেকট্রনিক ফ্যানে ধান ওড়াতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে স্বামী-স্ত্রী নিহত হয়েছেন।
সোমবার (১৮ মে) সকাল ৬টার সময় নিজ বাড়িতে তাদের মৃত্যু হয়।
নিহত মজিবর খাঁ (৬০) ঝিনাইদহ সদর উপজেলার হলিধানী ইউনিয়নের গাগান্না গ্রামের মৃত তের আলী খাঁর ছোট ছেলে এবং মজিবর খাঁর স্ত্রী মোমেনা বেগম (৫৫)।
স্বজনরা জানান, আজ সকালে বাড়িতে মজিবর খাঁ ইলেকট্রনিক ফ্যানে ধান উড়াতে যায়। ফ্যানে বিদ্যুৎ সংযোগ দিলে ফ্যান না চলায় তিনি ফ্যান চেক করতে যান। এসময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রথমে ফ্যানটি মজিবরের বুকের ওপর পড়ে যায়, পরে স্ত্রী তাকে বাঁচাতে গেলে তিনিও বিদ্যুৎস্পৃষ্টে মারা যায়। একইসঙ্গে স্বামী স্ত্রী মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আসাদুজ্জামান জানান, হলিধানী ইউনিয়নের গাগান্না গ্রামে বিদ্যুৎস্পৃষ্টে স্বামী স্ত্রীর মৃত্যু হয়েছে। এই ঘটনায় একটি অপমৃত্যু মামলা হবে এবং তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
প্রতিনিধি/এসএস