images

সারাদেশ

ইভটিজিংয়ের প্রতিবাদ করায় ছাত্রীর চাচাসহ ৪ জনকে কুপিয়ে জখম

জেলা প্রতিনিধি

১৮ মে ২০২৬, ০৮:৩০ এএম

মাদারীপুরে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় স্কুলছাত্রীর চাচাসহ চারজনকে কুপিয়ে ও পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে। এ সময় একটি ভ্যানগাড়ির গ্যারেজ ভেঙে দেওয়ার ঘটনাও ঘটেছে।

জানা যায়, রোববার (১৭ মে) বিকেলে শিবচর উপজেলার ভদ্রাসন স্কুল গেট এলাকায় স্থানীয় এক স্কুলছাত্রীকে শামিম সরদার, ফাহাদ সরদারসহ কয়েকজন যুবক ইভটিজিং করে। পরে মেয়েটি বাড়ি গিয়ে পরিবারের সদস্যদের জানায়।

3f52a7ab-8995-4f75-8177-819bd2c3cf6d

বিষয়টি শামীম ও ফাহাদকে জিজ্ঞেস করে শিক্ষার্থীর স্বজনরা। এতেই ক্ষিপ্ত হয়ে লোকজন নিয়ে অভিযুক্তরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে দেলোয়ার (৫০), সিরাজুল শেখ (৪৫), জুয়েল ব্যাপারী (২৩) ও মহাসীন ব্যাপারী (৩২) গুরুতর আহত করে। পরে আহতদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে পালিয়ে যায় হামলাকারীরা। পরে আহতদের উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

মাদারীপুরের শিবচর থানার পরিদর্শক (তদন্ত) মঞ্জুরুল মোর্শেদ বলেন, অভিযুক্তরা সবাই পার্শ্ববর্তী শরিয়তপুর জেলার জাজিরা উপজেলার গোপালপুর ইউনিয়নের বাসিন্দা। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

প্রতিনিধি/এসএস