images

সারাদেশ

হামের উপসর্গ নিয়ে রংপুর মেডিকেলে আরও এক শিশুর মৃত্যু

জেলা প্রতিনিধি

১৭ মে ২০২৬, ০৩:৩০ পিএম

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গ নিয়ে মনি আক্তার নামে নয় মাস বয়সী আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে রংপুরে হামের উপসর্গ নিয়ে মৃতের সংখ্যা ৫ এ দাঁড়িয়েছে।

রোববার (১৭ মে) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের শিশু বিভাগের সহকারী অধ্যাপক আ ন ম তানভীর চৌধুরী নোমান। 

এর আগে, শনিবার রাতে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালের শিশু ওয়ার্ডের আইসোলেশন বিভাগে চিকিৎসাধীন অবস্থায় শিশুটি মারা যায়। শিশু মনি আক্তার ঠাকুরগাঁও সদরের মাহাবুব আলমের মেয়ে।

এদিকে রংপুর বিভাগে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ থাকা নতুন করে আরো ২৩ রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে গত ৩০ মার্চ থেকে আজ সকাল পর্যন্ত রংপুর বিভাগে হামের উপসর্গ থাকা এক হাজার ১৩৮ জন রোগী শনাক্ত হয়েছে এবং এক হাজার ৬৩ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ৭৫ জন রোগী।

প্রতিনিধি/এজে